পাওয়ারব্যাংকের সঠিক ব্যাবহার ও সংরক্ষণ পদ্ধতি

পাওয়ার ব্যাংক আমাদের ডিভাইসগুলোকে চার্জ দেওয়ার জন্য একটি অপরিহার্য গ্যাজেট, তবে এটি দীর্ঘদিন কার্যকর ও দক্ষ রাখার জন্য সঠিক যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ।

পাওয়ার ব্যাংকের স্থায়িত্ব বাড়ানোর জন্য প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ইনপুট স্পেসিফিকেশন অনুযায়ী চার্জার ব্যবহার করা। ভুল চার্জার ব্যবহারের ফলে আন্ডারচার্জ বা ওভারচার্জ হতে পারে, যা ব্যাটারির কর্মক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দিতে পারে। এছাড়া, পাওয়ার ব্যাংক চার্জ করার সময় এটি ঠান্ডা ও বাতাস চলাচলের সুবিধাযুক্ত জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়, কারণ অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাটারির ক্ষতি হতে পারে।

পাওয়ার ব্যাংক সঠিকভাবে সংরক্ষণ করাও এর দীর্ঘস্থায়ীত্ব নিশ্চিত করতে সাহায্য করে। দীর্ঘ সময় ব্যবহার না করলে এটি ৫০-৬০% চার্জ অবস্থায় ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা উচিত। অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশে বা সরাসরি রোদে রাখলে ব্যাটারির ক্ষতি হতে পারে। নিয়মিত চার্জিং পোর্ট ও ক্যাবল পরিষ্কার রাখলে ধুলো জমে সংযোগে সমস্যা হওয়ার আশঙ্কা কমে যায়, যা পাওয়ার ব্যাংকের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।

পাওয়ার ব্যাংকের আয়ুষ্কাল আরও বাড়ানোর জন্য কিছু সাধারণ ভুল এড়ানো জরুরি। যেমন, একে সম্পূর্ণ ডিসচার্জ অবস্থায় দীর্ঘ সময় রাখা উচিত নয়। বরং, সংরক্ষণের আগে আংশিক চার্জ করা উচিত এবং যদি নিয়মিত ব্যবহার করা না হয়, তাহলে প্রতি কয়েক মাস অন্তর অন্তত একবার চার্জ দেওয়া দরকার। এছাড়া, পাওয়ার ব্যাংকের সাথে অসঙ্গতিপূর্ণ চার্জার বা ক্যাবল ব্যবহার করলে চার্জিং ধীরগতির হতে পারে বা ক্ষতি হতে পারে। তাই সর্বদা মূল চার্জিং ক্যাবল ও উচ্চমানের অ্যাডাপ্টার ব্যবহার করা উচিত।

নিয়মিত পাওয়ার ব্যাংক ব্যবহার করা ভালো, তবে খুব ঘন ঘন সম্পূর্ণ চার্জ ও ডিসচার্জ করার প্রবণতা ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দিতে পারে। সর্বোত্তম ফলাফলের জন্য পাওয়ার ব্যাংককে ২০% থেকে ৮০% চার্জের মধ্যে রাখা উচিত। যদি ব্যাটারিতে ফোলাভাব বা অন্য কোনো ক্ষতির লক্ষণ দেখা যায়, তাহলে অবিলম্বে এর ব্যবহার বন্ধ করা উচিত, যাতে যেকোনো নিরাপত্তা ঝুঁকি এড়ানো যায়।

এসব নিয়ম মেনে চললে আশা করা যায় পাওয়ার ব্যাংকের কর্মক্ষমতা আগের চেয়ে আরো বেশিদিন ভালো থাকবে।

© Techyfy

PD (Power Delivery) কি?

PD (Power Delivery) একটি ফাস্ট চার্জিং প্রযুক্তি যা বিভিন্ন ডিভাইসের চাহিদার উপর ভিত্তি করে পাওয়ার আউটপুট ব্যালেন্স করে। এটি ইউএসবি-সি (USB-C) ইন্টারফেস ব্যবহার করে। যার মাধ্যমে এটি ডিভাইসে উচ্চ ক্ষমতার বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম।

  • PD চার্জিং কীভাবে কাজ করে?
    ১) PD চার্জারগুলি ডিভাইসের সাথে কমিউনিকেট করে নিশ্চিত করে, ঠিক কতটা বিদ্যুৎ ওই ডিভাইসের জন্য উপর্যুক্ত হবে।
    ২) চার্জারটি ডিভাইসের চাহিদার উপর ভিত্তি করে পাওয়ার আউটপুট ব্যালেন্স করে।
    ৩) এই ডাইনামিক পাওয়ার ডেলিভারি সিস্টেম অতিরিক্ত চার্জিং বা অতিরিক্ত গরম হওয়া রোধ করতে সাহায্য করে।
  • PD চার্জিংয়ের সুবিধা
    ১) যারা একাধিক ডিভাইস ব্যাবহার করে তাদের জন্য PD চার্জার সবচেয়ে উপর্যুক্ত
    ২) PD চার্জারগুলি চার্জার এবং ডিভাইস, উভয়ের আয়ু দীর্ঘায়িত করতে সহায়তা করে।
    ৩) PD চার্জারগুলি খুব বেশি বিদ্যুৎ সরবরাহ না করে দ্রুত চার্জিং নিশ্চিত করে যা সার্কিটকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

© Techyfy

ইয়ারবাডের অডিও ড্রাইভার: কী এবং কেন গুরুত্বপূর্ণ?

ইয়ারবাড কেনার সময় আমরা সাধারণত ডিজাইন, ব্যাটারি লাইফ, এবং সাউন্ড কোয়ালিটির দিকে নজর দিই। কিন্তু “Audio Driver” নামের ছোট একটি কম্পোনেন্টই যে ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটা আমাদের অনেকেরই অজানা।

অডিও ড্রাইভার মূলত এমন একটি ডিভাইস যা ইলেকট্রিক্যাল সিগন্যালকে শব্দে রূপান্তর করে। এটি স্পিকারের মতো কাজ করে, যেখানে ডায়াফ্রাম, কয়েল এবং চুম্বকের সমন্বয়ে শব্দ তৈরি হয়। ইয়ারবাডে ব্যবহৃত অডিও ড্রাইভারের সাইজ সাধারণত ৬মিমি থেকে ১২মিমি পর্যন্ত হয়।

বিভিন্ন ধরনের অডিও ড্রাইভার:
১. ডায়নামিক ড্রাইভার: ভারী বেস এবং পাওয়ারফুল সাউন্ডের জন্য উপযুক্ত।

২. ব্যালান্সড আর্মেচার ড্রাইভার: বেশি ডিটেইল এবং ক্লিয়ার অডিও তৈরি করে।

৩. প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার: প্রিমিয়াম ইয়ারবাডে ব্যবহৃত হয় এবং উন্নত সাউন্ড কোয়ালিটি দেয়।

আপনার ইয়ারবাডের অডিও ড্রাইভার যত উন্নত হবে, ততই আপনি সাউন্ডের গভীরতা, ক্ল্যারিটি এবং ডিটেইল অনুভব করবেন। তাই পরবর্তীবার ইয়ারবাড কেনার আগে অডিও ড্রাইভার সম্পর্কে জেনে এবং বুঝে সিদ্ধান্ত নিন।

আপনার সাউন্ড এক্সপেরিয়েন্স হোক আরও উন্নত!
© Techyfy

ANC কি??

ANC (Active Noise Cancellation) হলো একটি প্রযুক্তি যা হেডফোন এবং ইয়ারবাডে ব্যবহৃত হয় বাইরের অনাকাঙ্ক্ষিত শব্দ কমানোর জন্য।

ANC কিভাবে কাজ করে?
১. ইয়ারবাডের বাইরের মাইক্রোফোনগুলো পরিবেশের শব্দ সংগ্রহ করে।
২. প্রসেসর এই শব্দগুলো বিশ্লেষণ করে এবং একটি বিপরীত শব্দ তরঙ্গ তৈরি করে।
৩. এই বিপরীত শব্দ তরঙ্গটি স্পিকারের মাধ্যমে আপনার কানে পাঠানো হয়, যা বাইরের শব্দকে কার্যকরভাবে বাতিল করে দেয়।

এই প্রযুক্তি আপনার সাউন্ড এক্সপেরিয়েন্স কে করতে পারে আরো প্রাণবন্ত ও নিশ্ছিদ্র।
নিত্য নতুন আপডেট পেতে Techyfy এর সাথে থাকুন

পাওয়ার ব্যাংক কেনার ক্ষেত্রে ৫ টি টিপস 💡

বর্তমান সময়ের এই ব্যস্ত জীবনে আপনার
সবচেয়ে কাছের সঙ্গী, আপনার মোবাইল ফোনের ব্যাটারি চার্জ ফুরিয়ে যাওয়ার মত বিড়ম্বনার শিকার হওয়ার হাত থেকে হয়তো খুব কম মানুষই রেহাই পেয়েছেন….

আর ঠিক এই কারনে একটি Powerbank বর্তমানে খুবই আবশ্যক। চলুন জেনে নিই একটি Powerbank সিলেক্ট করার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে পারেন।

১) ক্যাপাসিটি:
আপনার নিত্য দিনের জন্য ১০০০০ মিলি আম্পিয়ার যথেষ্ট। কিন্তু ভ্রমণ পিপাসু মানুষদের জন্য ২০০০০ এর বিকল্প নেই।

২) ওয়েট:
একটি Powerbank এর ওয়েট সেটির পোর্টেবিলিটি নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

৩) ইনপুট:
একটি আদর্শ Powerbank এর অবশ্যই ইনপুট পাওয়ার হিসেবে টাইপ সি ও মাইক্রো ইউ এস বি পোর্ট থাকা বাঞ্ছনীয়

৪) আউটপুট:
আপনার মোবাইল, ইয়ার ব্যডস ও অন্যান্য আনুষঙ্গিক জিনিস একই সময় চার্জ দেওয়ার ক্ষেত্রে আউটপুট পোর্ট সংখ্যা খুবই গুরুত্বপুর্ন।

৫) কুইক চার্জ:
আপনার গতির সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে Powerbank এর ইনপুট ও আউটপুট উভয়েরই কুইক চার্জ বর্তমান সময়ে আবশ্যিক।

আপনার চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ Powerbank কিনুন Techyfy থেকে!! অর্ডার করতে আজই ভিজিট করুন।